মিশরে বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ নিহত

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৬, ২২:১২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ২২:১৭

মিশরে বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ নিহত মিশরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। রাজধানীর কায়রোর দক্ষিণের শহর গিজায় শনিবার এ হামলা হয়। কাতারভিত্তিক বার্তা সংস্থা আল-জাজিরা এক খবরে এ কথা জানা গেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃবিতে বলা হয়েছে, গিজার শাব্রামান্ত জেলায় দায়িত্ব পালনের সময় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ  নিহত হয়েছেন। নিহতরা হলেন পুলিশ কর্নেল আমি আহমেদ ফাহমি ও পুলিশ সদস্য রামাদান আল-বুরহামি।

কর্মকর্তারা জানান, পুলিশ দুই আক্রমণকারীকে পাল্টা গুলি করে। এতে একজন নিহত ও অপর এক হামলাকারী আহত হয়েছেন।

এ হামলার দায় স্বীকার করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন আইএস।

মিশরের একটি পর্যটন হোটেলে বন্দুকধারীদের হামলার পরদিনই পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটল। শুক্রবারের হামলায় দুই বিদেশি পর্যটক আহত হয়েছিলেন। হামলাকারীরা আইএসের পতাকা বহন করছিল বলে জানিয়েছেন আহতরা।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের