দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্টের ১৫ মাসের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০২১, ১৬:৫৯আপডেট : ২৯ জুন ২০২১, ১৭:০৮

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিশেষ আদালত। রাষ্ট্রপতি থাকাকালীন দুর্নীতির তদন্তে আদালতে উপস্থিত হওয়ার আদেশ অমান্য করায় সাংবিধানিক আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করেছেন।

প্রেসিডেন্ট থাকাকালীন জুমা সরকারের বিরুদ্ধ ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সেসময় দুর্নীতি, ঘুষ এবং রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের অপরাধে তদন্ত শুরু হয়। আর তদন্তে সহযোগিতার জন্য তাকে আদালতে উপস্থিত হতে বললে মাত্র একবার হাজিরা দেন তিনি। এছাড়া আদালতের নির্দেশ অমান্য করে আর হাজিরা দেননি সাবেক এই ক্ষমতাধর প্রেসিডেন্ট।

অভিযোগ তদন্তে বিচারপতি রে জোন্ডোর নেতৃত্বে গঠিত কমিশন জুমাকে আদালতে হাজির করতে সাংবিধানিক আদালতের হস্তক্ষেপ চায়। আদালত বলেছে, পাঁচ দিনের মধ্যে জুমা আত্মসমর্পণ না করলে পুলিশ মন্ত্রীকে অবশ্যই জুমাকে গ্রেফতারের আদাশে দিতে হবে। তবে তাকে প্রেফতার করা হবে কিনা এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

জ্যাকব জুমা ২০০৯ থেকে ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তার প্রশাসন এবং নিজেও দুর্নীতি জড়িয়েছিলেন। তার বিরুদ্ধে দেশটির নাগরিকদের মধ্যে অসন্তোষের দানা বাঁধলে আন্দোলন শুরু হয়। পরবর্তীতে বিক্ষোভের মুখেই পদত্যাগ করতে বাধ্য হন জ্যাকব জুমা।

/এলকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি