বিক্ষোভ মোকাবিলায় দ. আফ্রিকায় সেনা মোতায়েন

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২১, ০৩:২৪আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৮:২৮
image

সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ডের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করেছে দক্ষিণ আফ্রিকা। সোমবার জুমার সমর্থকদের বিক্ষোভের মধ্যেই দোকানে লুটসহ বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ করা হয়। একই দিন শীর্ষ আদালতে কারাদণ্ড চ্যালেঞ্জ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দুর্নীতি মামলার তদন্তের সময় আদালত অবমাননার দায়ে ১৫ মাসের কারাদণ্ড পাওয়ার পর গত সপ্তাহে পুলিশের কাছে ধরা দেন সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এরপরই বিক্ষোভ শুরু করে তার সমর্থকেরা। এই বিক্ষোভে এখন পর্যন্ত ৭ জন নিহত এবং দুই শতাধিক মানুষকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

সোমবার জ্যাকব জুমার নিজ প্রদেশ কাওয়াজুলু নাটালের পিয়েটারমার্টিজবার্গ শহরের একটি শপিং সেন্টারে আগুন ধরিয়ে দেয় তার সমর্থকেরা। এছাড়া আরও বিভিন্ন ভবন ও যানবাহনে আগুন দেওয়ার ছবিও দেখা গেছে। দোকানে লুটপাট চালানোর ভিডিও সামনে এসেছে।

পিয়েটারমার্টিজবার্গ শহরের অবস্থা ভঙ্গুর বলে জানিয়েছেন সেখানে থাকা বিবিসির প্রতিবেদক। বিক্ষোভকারীদের ঠেকাতে রাবার বুলেট নিক্ষেপ করলে পুলিশের বিরুদ্ধে পাল্টা গুলিবর্ষণ করেছে বিক্ষোভকারীরা। রাতভর সেখানকার একটি শপিং সেন্টারে লুটপাট চলে বলেও জানিয়েছেন ওই প্রতিবেদক।

পুলিশ বলছে, বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে সুযোগ সন্ধানী অপরাধীরা। এছাড়া সহিংসতা ছড়িয়ে পড়েছে গাউতেং প্রদেশের জোহানেসবার্গ শহরেও। রবিবার লাঠিসোটাসহ সেখানে বিক্ষোভ করেছে জুমা সমর্থকেরা। নিরাপত্তা নিয়ে উদ্বেগে বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি করোনা টিকাদান কেন্দ্র।

দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী জানিয়েছে, দুটি প্রদেশে গত কয়েকদিনে ছড়িয়ে পড়া বিক্ষোভ নিরসনে পুলিশকে সহায়তা করতে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, কোনও কিছু দিয়েই সহিংসতার ন্যায্যতা প্রমাণ করা যায় না।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে