দক্ষিণ আফ্রিকায় লুটপাটের পাশাপাশি বাড়ছে মৃত্যুও

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২১, ১৮:৫৪আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৮:৫৪
image

সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গ্রেফতার হয়েছে আট শতাধিক মানুষ। সম্প্রতি সহিংস হয়ে উঠেছে এই বিক্ষোভ। রাস্তাঘাট ও দোকানে অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটও চলছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দুর্নীতি মামলার তদন্তের সময় আদালত অবমাননার দায়ে ১৫ মাসের কারাদণ্ড পাওয়ার পর গত সপ্তাহে পুলিশের কাছে ধরা দেন সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এরপরই বিক্ষোভ শুরু করে তার সমর্থকেরা। এই সপ্তাহের শুরুতে সহিংস হয়ে উঠতে শুরু করেছে বিক্ষোভকারীরা। অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটও চালানো হচ্ছে।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রী ভেকি চেলে সাংবাদিকদের বলেছেন, লুটপাট অব্যাহত থাকলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রির সংকট দেখা দিতে পারে। তবে প্রতিরক্ষামন্ত্রী নোসিভিয়ে মাপিসা-নাকুলা জানিয়েছেন কাওয়াজুলু-নাটাল এবং গাউতেং প্রদেশে এখনও জরুরি অবস্থা ঘোষণার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

কাওয়াজুলু-নাটাল প্রদেশের প্রিমিয়ার শিহলে জিকালা জানিয়েছেন, সেখানে এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছে। গাউতেং প্রদেশে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী