ঈদের নামাজ চলাকালীন মালির প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০২১, ১৭:৪৭আপডেট : ২০ জুলাই ২০২১, ১৭:৫৩

পশ্চিম আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিমি গোইতা ছুরি হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার রাজধানী বামোকোর মসজিদে ঈদের নামাজ পড়ার সময় তার ওপর ছুরি হামলার চেষ্টা চালায় ঘাতক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, গোইতা পবিত্র ঈদুল উল-আজহার নামাজ আদায় করতে রাজধানীর গ্রেট মসজিদে যান। এসময় দু'জন অস্ত্রধারী হামলার উদ্দেশে এগিয়ে আসে। একপর্যায়ে নিরাপত্তা প্রহরীদের ফাঁকি দিয়ে একজন ছুরি নিয়ে হামলা চালানোর চেষ্টা করে।

মার্কিন সংবাদমাধ্যাম এএফপি জানিয়েছে, ছুরি হামলায় তিনি আহত হয়েছেন কিনা বিষয়টি স্পষ্ট নয়। এ ঘটনার পরপরই প্রেসিডেন্ট গোইতাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী।

ঘটনার সত্যতা স্বীকার করে ধর্ম মন্ত্রী মামাদৌ জানান, হামলাকারীরা প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা চালায়। পরে নিরাপত্তা সদস্যদের হাতে হামলাকারী আটক হয় বলে নিশ্চিত করেছেন তিনি।

গত মে মাসে ৩৭ বছর বয়সী গোইতাকে মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন সাংবিধানিক আদালত। সংঘাত কবলিত মালিতে ক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই তার প্রেসিডেন্টের ওপর হামলার ঘটনা ঘটলো।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের