মাদাগাস্কারে সেনা কর্মকর্তা আটক, প্রেসিডেন্ট হত্যার ষড়যন্ত্রের অভিযোগ

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২১, ০৭:৪৪আপডেট : ০২ আগস্ট ২০২১, ০৭:৪৪
image

মাদাগাস্কারের প্রেসিডেন্টকে হত্যার ব্যর্থ চেষ্টার অভিযোগে দেশটির উচ্চ পদস্থ সেনা ও পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন পাঁচ জন জেনারেল এবং বেশ কয়েক জন সক্রিয় পুলিশ কর্মকর্তা। এর মধ্য দিয়ে গত মাসের ব্যর্থ হত্যা চেষ্টার ঘটনায় ২১ জনকে তদন্তের আওতায় আনা হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মাদাগাস্কারে চলমান বিভিন্ন সংকটের মধ্যে একটি হলো প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনাকে হত্যার চেষ্টা। গতস বছর করোনা মহামারি শুরুর পর থেকেই দেশটিতে লকডাউন চলছে। এছাড়া দক্ষিণাঞ্চলে চলছে দুর্ভিক্ষ পরিস্থিতি।

গত মাসে মাদাগাস্কার সরকারের এক ঘোষণায় বলা হয় প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিতে হত্যার চেষ্টা নস্যাৎ করা হয়েছে। তারও প্রায় এক মাস আগে দেশটির পুলিশ প্রধানকে হত্যার ব্যর্থ চেষ্টা হয়।

প্রেসিডেন্টকে হত্যা চেষ্টায় রবিবার যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ১২ জন সেনা ও পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছেন। এর মধ্যে পাঁচ জন জেনারেল, দুই জন ক্যাপ্টেন এবং পাঁচজন নন-কমিশন অফিসার রয়েছেন। এছাড়া গতস সপ্তাহে বেশ কয়েকজন স্থানীয় ও বিদেশিকে গ্রেফতার করা হয়।

২০০৯ সালে সেনাবাহিনীর সমর্থনে মার্ক রাভালোমানার কাছ থেকে ক্ষমতা দখল করেন প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা (৪৭)। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে রাভালোমানাকে পরাজিত করেন তিনি। তবে এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, সাবেক ফরাসি উপনিবেশ মাদাগাস্কার ১৯৬০ সালে স্বাধীনতা লাভ করে। তারপর থেকে দেশটিতে অভ্যুত্থান ও বিশৃঙ্খলার দীর্ঘ ইতিহাস রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ