কঙ্গোতে বাস-জ্বালানি ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৩৩

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২১, ২৩:৪১আপডেট : ০২ আগস্ট ২০২১, ২৩:৪৮

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি যাত্রীবোঝাই বাস জ্বালানি ট্রাককে ধাক্কা দিলে ভয়াবহ বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৩৩ জন।

সোমবার দেশটির পুলিশ জানিয়েছে, রাজধানী কিনশাসা থেকে ৮০ কিলোমিটার দূরের কিবুবা গ্রামের সড়কে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। শনিবার রাতে দ্রুতগামী যাত্রীবাহী বাসটি জ্বালানি ট্রাকটিকে ধাক্কা দিলে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বলছে, অধিকাংশের শরীর আগুনে পুড়ে যায়। উদ্ধার হওয়া দেহাবশেষ সোমবার দাফন করা হয়েছে।

ওই সড়কটি নিরাপদ নয় বলে জানা গেছে। সেখানে প্রায় দুর্ঘটনার খবর পাওয়া যায়। পুরনো গাড়ি নিয়ম না মেনে চলাচল করায় হতাহতের ঘটনা ঘটে। এছাড়া সড়ক মেরামত না করা এবং চালকরা মাতাল অবস্থায় গাড়ি চালানোকে দুর্ঘটনার জন্য দায়ী করছে পুলিশ।

২০১৮ সালে কিনশাসার একটি সড়কে জ্বালানি ট্যাংকার দুর্ঘটনায় ৫৩ জন নিহত হন। আর ২০১০ সালে একই রকম দুর্ঘটনায় ২৩০ জনের মর্মান্তিক মৃত্যু হয়।

/এলকে/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রাশিদুল আহত
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে ঢোকার আগে কঙ্গো দলকে কঠোর শর্ত
ইবোলা প্রাদুর্ভাবে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করেছে কঙ্গো 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম