নিজেকে জ্যান্ত কবর দিতে বললেন যাজক, তারপর?

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২১, ২২:১২আপডেট : ২২ আগস্ট ২০২১, ২২:১২

জাম্বিয়ার যাজক জেমস সাকারা। বয়স মোটে ২২। এর মধ্যেই মগজে ঢুকে গেছে বড় একটা পোকা। চিদিজা শহরের একটি জায়ন চার্চে কাজ করতে করতে একদিন তার মনে হলো, তিনি যিশুখ্রিস্টের কাছাকাছি চলে গেছেন। মরে গেলে আবার ফিরে আসতে পারবেন। কিন্তু ব্যাপারটা তো মুখে বললে হবে না, প্রমাণও করা চাই।

সাকারা তার সমাবেশে বললেন বিষয়টা। অনেকেই বলল, বিশ্বাস করুন ভালো কথা, প্রমাণ দেখানো লাগবে না। সাকারা জোর গলায় বললেন, রোমানদের হাতে মারা যাওয়ার আগে যিশু বলেছিলেন, ‘আমার স্মরণে এ কাজটি করো।’ যাজক সাকারা ধরে নিলেন যিশু বুঝি তার মতো করে মরতেই বলেছেন। এমনকি মরার পর ফিরে যে আসা যায়, সেটাও বলেছেন। তবে এর জন্য হওয়া চাই খাঁটি বিশ্বাসী।

সাকারা কাজটি করেই ছাড়বেন এমনটা নিশ্চিত হওয়ার পর তিনজন ঠিকই এগিয়ে এলেন তাকে ‘সাহায্য’ করতে। যাজকের কথামতো তারা গর্ত খুঁড়লো। এরপর সাকারার হাত-পা বেঁধেও দিলো। তারপর যথারীতি নিজেই গর্তে নেমে পড়লেন জেমস সাকারা।

তিনদিন পরও যখন নিজেদের প্রিয় যাজকের জাদুকরী পুনর্জন্ম দেখতে পেলেন না চিদিজাবাসী, তখন তারা সিদ্ধান্ত নেয় কবরটা খুঁড়ে দেখার। যথারীতি পাওয়া যায় সাকারা মরদেহ।

আফ্রিকায় সাকারার মতো এমন একগুঁয়ে ও কুসংস্কারে বিশ্বাসী ধর্মগুরুদের সংখ্যা নেহায়েত কম নয়। বিচিত্র সব দাবি করে এরা সাধারণ লোকজনকে বিভ্রান্ত করে আসছে বছরের পর বছর। এখনও জাম্বিয়াতে এমনও ধর্মগুরু আছে যারা কিনা মুখে কীটনাশক ছিটিয়ে রোগী সুস্থ করার দাবি করে আসছে।

সূত্র: অডিটি সেন্ট্রাল

 

/এফএ/আপ-এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম