ইথিওপিয়া: ১৩ মাসে বছর হয় যে দেশে

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৪

দুনিয়ার সব দেশে ১২ মাসে বছর গণনা করা হলেও এর ব্যতিক্রম ইথিওপিয়া। পূর্ব আফ্রিকার এই দেশটিতে রয়েছে এক আজব নিয়ম। এখানে বছর গণনা করা হয় ১৩ মাসে। এর ফলে পশ্চিমা হিসাবের চেয়ে সাত বছর আট মাস পিছিয়ে রয়েছে ইথিওপিয়ান ক্যালেন্ডার।

দেশটিতে বছরের প্রথম ১২ মাস গণনা করা হয় ৩০ দিনে। তবে ১৩তম মাস গণনা করা হয় ৬ বা ৭ দিনে। এটি মূলত নির্ভর করে অধিবর্ষের ওপর।

হিসাবের এই ভিন্নতার কারণ ইথিওপিয়ায় যিশু খ্রিস্টের জন্মসাল ভিন্নভাবে গণনা করা হয়। ৫০০ খ্রিস্টাব্দে কাথ্যলিক চার্চ খ্রিস্টের জন্মসাল সংশোধন করলেও কোনও সংশোধনে যেতে রাজি হয়নি ইথিওপিয়ার অর্থোডক্স চার্চ। ফলে বাইরের দুনিয়ার সঙ্গে তাদের হিসাবের ভিন্নতা দেখা দেয়।

১ জানুয়ারি নয়, ইথিওপিয়ায় ধুমধাম করে নতুন বছর পালন করা হয়ে থাকে ১১ সেপ্টেম্বর থেকে। স্থানীয় সংস্কৃতি অনুযায়ী, এই নতুন বছরের বিশেষ আকর্ষণ রয়েছে।

ভিন্নতা রয়েছে সময় গণনার পদ্ধতিতেও। বিশ্বের একমাত্র হিসেবে এখানে ১২টার বদলে সময় গণনা শুরু হয় ৬টা থেকে।

ইথিওপিয়া আফ্রিকার একমাত্র দেশ যেটি কখনও অন্য কোনও দেশের উপনিবেশ ছিল না। এক সময় আবিসিনিয়া নামে পরিচিত এই দেশটির অনেক বিশেষত্ব রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ও গভীর গুহা রয়েছে এখানে। নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পুরো দুনিয়ার পর্যটকরা ঘুরতে যান। সূত্র: বিবিসি, নিউজ  ১৮।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান