নাইজেরিয়ার বাজারে বন্দুকধারীদের তাণ্ডবে নিহত ২০

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০২১, ১১:৪২আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১১:৪২

নাইজেরিয়ার সোকোটো রাজ্যের বাজারে বন্দুকধারীদের অতর্কিত হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শনিবার (৯ অক্টোবর) হামলাকারীরা বাজারে অভিযান চালানোর পাশাপাশি কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেয়।

সোকোটোর পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, সশস্ত্র ডাকাতরা মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি চালালে বেশ কয়েকজন নিহত হন। বলেন, 'ডাকাতদের বড় একটি দল এসে তাণ্ডব চালায়। তারা নয়টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়'।

সন্ত্রাসী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোকোটা পুলিশের এক মুখপাত্র। তবে হামলায় কতজন প্রাণ হারিয়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। 

এমন ঘটনায় রাজ্যজুড়ে নিরাপত্তার অভাবকেই দায়ী করেছেন অনেকে। নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরে একাধিক সন্ত্রাসী গোষ্ঠী আধিপত্য বিস্তার করে আসছে। প্রকাশ্যে অপহরণ, লুটপাট, খুনসহ নানা ধরণের অপকর্ম চালিয়ে আসছে তারা। বিশেষ করে দেশটির সশস্ত্র জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সদস্যরা এই ধরণের কাজ করে থাকে।

/এলকে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম