গভীর সংকটে সুদান, সামরিক শাসনের দাবিতে উত্তাল রাজধানী

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০২১, ১৩:০৪আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৩:১২

সুদানে রাজনৈতিক পরিস্থিতি ঘনীভূত হওয়ায় সামরিক অভ্যুত্থানের দাবিতে রাজপথে বিক্ষোভে নেমেছে দেশটির হাজার হাজার মানুষ। শনিবার রাজধানী খার্তুমে গণতন্ত্র বিরোধীরা সেনাবাহিনীকে দেশের ক্ষমতা নেওয়ার আহ্বান জানিয়ে স্লোগান দেন। সহিংসতা ঠেকাতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য।

২০১৯ সালে প্রবল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির। এরপর আলোচনার মাধ্যমে ক্ষমতা ভাগাভাগি করে দেশ পরিচালনার দায়িত্ব নেয় সেনাবাহিনী ও বেসামরিক দল। কিন্তু এতে দেশটির অর্থনৈতিক, রাজনৈতিক এবং খাদ্য সংকট আরও বেড়েছে। এ অব্স্থায় রাজপথে নেমেছে জনগণ।

গত সেপ্টেম্বরে সাবেক প্রেসিডেন্ট বশিরের সমর্থকদের অভ্যুথান চেষ্টা ব্যর্থ হওয়ার পরই দেশটিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তখন সামরিক নেতারা ফোর্সেস অব ফ্রিডম অ্যান্ড চেঞ্জ (এফএফসি) জোটের সংস্কারের জোর দাবি জানান। এমকি বর্তমান মন্ত্রিসভার পরিবর্তনেরও দাবি তুলে সশস্ত্র বাহিনী। তবে বেসামরিক দলের প্রতিনিধিদের অভিযোগ, সামরিক বাহিনী ক্ষমতা দখলের পাঁয়তারা চালাচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যেই শনিবার রাস্তায় নেমেছেন সামরিকপন্থী সমর্থকেরা। জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহানকে দেশের দায়িত্ব নেওয়া আহ্বান জানান আন্দোলনকারীরা। বিক্ষুব্ধদের প্রেসিডেন্ট প্যালেসের সামনে অবস্থান নিতে দেখা গেছে। এক বিক্ষোভকারী সংবাদমাধ্যমকে বলেন,  ‘আমরা সামরিক সরকার চাই, বর্তমান সরকার বিচার ও সমতা আনতে পুরোপুরি ব্যর্থ’।

এই আন্দোলন সামনে আরও জোরালো হওয়ার আশঙ্কা করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।

/এলকে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের