৬ রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে সুদানের সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২১, ১৬:৪৪আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৬:৫৪

সুদানের ক্ষমতাসীন সেনাবাহিনী দেশটির ছয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে। একই সঙ্গে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিপীড়ন জোরালো করেছে নিরাপত্তা বাহিনী। দেশটিতে সংগঠিত সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিশ্ব জুড়ে নিন্দা অব্যাহত থাকলেও এসব পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী।

বুধবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে ছয় রাষ্ট্রদূতকে বরখাস্তের ঘোষণা প্রচার করা হয়। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, ইউরোপীয়ান ইউনিয়ন, চীন, কাতার, ফ্রান্সে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত। এছাড়া সুইজারল্যান্ডের জেনেভা মিশনের প্রধানকেও বরখাস্ত করেছে সুদানের সেনাবাহিনী। এসব রাষ্ট্রদূত সামরিক অভ্যুত্থানের নিন্দা জানান।

এদিকে সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ায় বন্ধ রয়েছে বহু দোকানপাট। অবরোধ করা হয়েছে বিভিন্ন সড়ক।

রাজধানী খার্তুমের পূর্বাঞ্চলীয় জেলা বুরিতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। এছাড়া রাজধানীর উত্তরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদাকের অনুগত তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিভিন্ন পাড়া এবং সড়ক অবরোধ করে রেখেছে সামরিক যান এবং বন্দুকধারী পুরুষেরা। রাজপথের সব নিরাপত্তা এখন বশির যুগের বাহিনীর মতো দেখাচ্ছে।’

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম