নাইজারে বন্দুকধারীদের হামলায় মেয়রসহ নিহত ৬৯

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০২১, ১০:৪১আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১০:৪১

নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় এক মেয়রসহ কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছেন। দক্ষিণ-পশ্চিমে মালির সীমান্তের কাছে হামলার ঘটনা ঘটে। হতাহতের ঘটনায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নাইজার সরকারের বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে স্থানীয় এক মেয়র ও এক মিলিশিয়া নেতা রয়েছেন। মঙ্গলবারের এমন নৃশংস হত্যাকাণ্ডের দায় এখনও কোন গোষ্ঠী স্বীকার করেনি।

প্রতিবেশী দেশ মালির সীমান্ত ঘেঁষা পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে বানিবাঙ্গোউ শহরের মেয়রের নেতৃত্বে ভ্রমণরত এক প্রতিনিধি দলের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলে অনেকেই প্রাণ হারান। হামলাকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

এ ঘটনায় নাইজারের জঙ্গি গোষ্ঠী আইএস জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক দশক ধরে আফ্রিকার নাইজার, মালি, বুরকিনা ফাসো এবং নাইজেরিয়ায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রায় সময় হামলা, লুটপাট, অপহরণ করে আসছে। চলতি বছরে সহিংসতায় ৫০০ বেশির মানুষ নিহত হয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ