ইথিওপিয়ায় জাতিসংঘের ৯ কর্মী আটক

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০২১, ২৩:৩৩আপডেট : ১০ নভেম্বর ২০২১, ০৩:০৪

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় জাতিসংঘের অন্তত ৯ জন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আটক করা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থাটি। মঙ্গলবার জাতিসংঘের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃতদের সঙ্গে এরইমধ্যে দেখা করেছেন জাতিসংঘের কর্মকর্তারা। ইথিওপিয়া সরকারের পক্ষ থেকে অবশ্য তাৎক্ষণিকভাবে এ ব্যপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ইথিওপিয়ার সরকারি বাহিনী গত এক বছর ধরে টিগ্রে অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অঞ্চলটিতে সরকারি বাহিনী মানবতাবিরোধী অপরাধ করেছে। বিষয়টি নিয়ে মন্তব্য করায় ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের’ অভিযোগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করে আদ্দিস আবাবা।

সম্প্রতি দেশটিতে নতুন করে উত্তেজনার পারদ বাড়তে শুরু করে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় গত শনিবার জরুরি দায়িত্বে নেই এমন মার্কিন সরকারি কর্মীদের দেশটি ছাড়ার নির্দেশ দেয় বাইডেন প্রশাসন। ডেনমার্ক ও ইতালিও তাদের নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দেয়। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম