ওমিক্রনে আক্রান্তদের উপসর্গ নিয়ে যা জানালেন শনাক্তকারী চিকিৎসক

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০২১, ২১:০৮আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২১:০৮

দক্ষিণ আফ্রিকার যে চিকিৎসক কর্তৃপক্ষকে সর্বপ্রথম করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সম্পর্কে অবহিত করেছিলেন তিনি এর উপসর্গ কেমন তা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে ড. অ্যাঞ্জেলিক কয়েটজি জানান, ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তদের উপসর্গ ‘অস্বাভাবিক কিন্তু হালকা’। তিনি দক্ষিণ আফ্রিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ার।

দক্ষিণ আফ্রিকার চিকিৎসক জানান, এই মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্তরা রাজধানী প্রিটোরিয়াতে তার ব্যস্ত বেসরকারি হাসপাতালে এমন উপসর্গ নিয়ে আসছিলেন যা স্বাভাবিক ছিল না। তখন তিনি নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে সচেতন হতে শুরু করেন।

তিনি জানান, আক্রান্তরা বিভিন্ন শ্রেণি ও জাতির তরুণ ছিলেন যাদের চরম অবসাদ এবং ছয় বছরের এক শিশুর খুব উচ্চ পালস রেট ছিল। আক্রান্তদের কেউ স্বাদ বা গন্ধের অনুভূতি হারায়নি।

ড. কয়েটজি বলেন, আমি আগে যেসব করোনা রোগী চিকিৎসা করেছি তাদের চেয়ে নতুন রোগীদের উপসর্গ খুব ভিন্ন ছিল এবং খুব হালকা।

১৮ নভেম্বর একই পরিবারের চার সদস্য করোনা পজিটিভ হন। তাদের সবাই ছিলেন চরম ক্লান্ত। তখন ড. কয়েটজি দক্ষিণ আফ্রিকার টিকা উপদেষ্টা কমিটিকে বিষয়টি অবহিত করেন।

তিনি জানান, অন্তত ২৪ জন নতুন ভ্যারিয়েন্টের উপসর্গ থাকা রোগী করোনা পজিটিভ বলে শনাক্ত হন। এদের বেশিরভাগ স্বাস্থ্যবান পুরুষ যারা খুব ক্লান্ত বোধ করছিলেন। এদের অর্ধেক টিকা নেননি। 

ড. কয়েটজি বলেন, একটি খুব অন্য রকম কেস ছিল। ছয় বছরের এক শিশুর জ্বর ছিল এবং পালস রেট ছিল খুব বেশি। আমি তাকে ভর্তি করা নিয়ে দ্বিধায় ছিল। দুদিন পর যখন আমি ফলোআপ করি তখন সে অনেক ভালো ছিল।

শনিবার আফ্রিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ব্রিফ করেছেন ড. কয়েটজি। তিনি জানিয়েছেন, তার সব রোগীরা স্বাস্থ্যবান এবং বয়স্কদের নতুন ভ্যারিয়েন্ট আক্রান্ত করতে পারে বলে তিনি উদ্বিগ্ন। বিশেষ করে যাদের ডায়বেটিস বা হৃদরোগের মতো কো-মরবিডিটিজ আছেন এমন রোগীদের আক্রান্তের ঝুঁকি বেশি। 

তিনি বলেন, আমাদের এখন উদ্বেগের বিষয় হলো যখন বয়স্ক ও টিকা না নেওয়া মানুষেরা নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হবেন তখন রোগ গুরুতর হতে পারে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের