দ. আফ্রিকায় টিকা দেওয়ার হার এখনও উদ্বেগজনক

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, ১৯:৩১আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৯:৩৬

দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম শনাক্ত হয়েছে করোনাভাইরাসের ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ ওমিক্রন। আর এই দেশটিতেই করোনার প্রতিষেধক টিকা দেওয়ার হার এখনও কম। যা খুবই উদ্বেগজনক।

দেশটির সরকারের পরিসংখ্যানে দেখা গেছে, দক্ষিণ আফ্রিকার মাত্র ৪১ শতাংশ প্রাপ্তবয়স্ক মাত্র এক ডোজ করোনার টিকা নিয়েছেন। আর দুই ডোজের আওতায় এসেছেন ৩৫ শতাংশ।

টিকায় পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা

নতুন ভ্যারিয়েন্ট এবং টিকাদানের হার সব মিলিয়ে দেশটির মানুষ ঝুঁকিতে রয়েছে। দ.আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জোসেফ পাহালা বলেন, আমরা খুবই দুশ্চিন্তায় আছি এই কারণে যে, আক্রান্তদের অধিকাংশই তরুণ। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

দেশটির ১৮ থেকে ৩৫ বছরের ২৬ শতাংশ মানুষ এক ডোজ নিয়েছেন আর ২১ শতাংশ দুই ডোজ নিতে সক্ষম হয়েছেন। স্বাস্থ্য বিভাগের ধারণা টিকা নিয়ে ভুল তথ্য বড় ভূমিকা পালন করছে। ক্লিনিক্যাল ট্রায়ালে অনেক ইতিবাচক প্রমাণ থাকা সত্বেও ভ্যাকসিন সুরক্ষা সম্পর্কেও ভুল ধারণা রয়েছে। আফ্রিকার অনেক লোক ভ্যাকসিন নিয়ে ভুল ধারণা পোষণ করে। ফলে আক্রান্তের হারও বাড়ছে।

এদিকে, ভ্যাকসিন পাসপোর্ট চালু করাকে অনেকেই দক্ষিণ আফ্রিকার বর্ণ বিদ্বেষের যুগের সঙ্গে তুলনা করছেন। সেই আমলে কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের পাসপোর্ট বহন করতে হতো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও দরিদ্র দেশগুলোর মাঝে সঠিকভাবে টিকা বন্টনের তাগিদ দিয়ে আসলে এক্ষেত্রে অনেকটা উদাসীন ধনী দেশগুলো। ফলে যথাসময়ে টিকা না পাওয়ায় দরিদ্র দেশে করোনায় মৃত্যুর মিছিলও থামছে না। 

/এলকে/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম