নৌকাডুবিতে নাইজেরিয়ায় বহু শিশুর প্রাণহানি

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ২১:১১আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২১:১১

অতিরিক্ত বোঝাই যাত্রীবাহি এক নৌকাডুবিতে নাইজেরিয়ায় বহু মানুষের প্রাণহানি হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতদের বেশিরভাগই আট থেকে ১৫ বছর বয়সী শিশু। উত্তর পশ্চিমাঞ্চলীয় কানো রাজ্যের বাগাউয়ি নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে।

কানো রাজ্যের ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু আব্দুল্লাহি জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার(৩০ নভেম্বর) রাতে নৌকাটি ডুবে যায়।

বুধবার আব্দুল্লাহি বলেন, ‘আমরা ২৯টি মরদেহ এবং সাত যাত্রীকে উদ্ধার করেছি। এখনও নিখোঁজ থাকা ১৩ জনের সন্ধানে তল্লাশি চলছে।’ তিনি জানান, নৌকাটির ধারণক্ষমতা ১২ জন প্রাপ্তবয়স্ক। তবে চালক নৌকায় এতো বেশি সংখ্যক শিশু তোলে।

এসব শিশুদের বাড়ি কানো রাজ্যের বাদায়ু গ্রামে। নদীর অপর পাড়ে বাগাউয়ি শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তারা নৌকা পার হচ্ছিলো।

নাইজেরিয়ার নদীগুলোতে নৌকাডুবির ঘটনা সাধারণ বিষয়। অতিরিক্ত যাত্রী, আবহাওয়া আর মেরামতের অভাবে এসব নৌকাডুবি হয়ে থাকে। গত মাসে পার্শ্ববর্তী জিগাওয়া প্রদেশে এক নৌকাডুবিতে ১০ থেকে ১২ বছর বয়সী সাত মেয়ে শিশুর মৃত্যু হয়।

গত জুনে সোকোতো রাজ্যে বরযাত্রীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় ১৩ জন প্রাণ হারায়। সবচেয়ে বড় প্রাণঘাতি নৌকাডুবি হয় মে মাসে। তখন একটি কাঠের নৌকার অংশ ভেঙে ডুবে গেলে দেড় শতাধিক মানুষ নিখোঁজ হয়।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম