কঙ্গোয় বড়দিনের উৎসবে আত্মঘাতী বোমা হামলা, হতাহত ১৯

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২১, ১০:৪২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৫:৪৫

আফ্রিকার দেশ কঙ্গোর একটি রেস্তোরাঁয় বড়দিনের উৎসব চলাকালে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনিতে এ ঘটনায় আহত হন আরও ১৩ জন।

দু’জন প্রত্যক্ষদর্শীর বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘ইন বক্স’ রেস্তোরাঁয় বড়দিনের এক অনুষ্ঠানে শিশুসহ ৩০ জনের বেশি মানুষ অংশ নেন।

স্থানীয় এক রেডিওর সংবাদ পাঠক নিকোলাস ইকিলা এএফপিকে বলেন, একটি মোটারসাইকেল রাখা ছিল। হঠাৎ এটি উল্টে যায়। একপর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে, বোমা বহনকারীকে ওই ভবনে প্রবেশে বাধা দেয়। একপর্যায়ে সেখানেই বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে এবং আরও পাঁচজনকে হত্যা করে।

সতর্কতা হিসেবে পূর্বাঞ্চলে জরুরি অবস্থা জারি করে নিরাপত্তার স্বার্থে জনসাধারণকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সামরিক বাহিনী।

এই ঘটনায় কোন গোষ্ঠী দায় স্বীকার না করলেও সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ)-কে দায়ী করছে সরকার। এদের সঙ্গে আইএসের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে।

/এলকে/
সম্পর্কিত
কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
লেবাননে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ৪ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম