কারাগারে ধর্ষণের দায়ে কঙ্গোয় ১০ জনের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০২২, ১৪:৪৪আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪:৪৫

ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোয় কারাগারে নারী বন্দিদের ধর্ষণের দায়ে দশ জনকে দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২০ সালের সেপ্টেম্বরে কঙ্গোর লুবুম্বাসি এলাকার কাসাপা কারাগারে তিন দিনের বিদ্রোহের মধ্যে ৫৬ নারী বন্দি ধর্ষণের শিকার হয়। নিপীড়নের পর এদের তিন জন এইচআইভি সংক্রমিত হন আর ১৬ জন গর্ভবতী হন বলে জানিয়েছেন আইনজীবীরা।

নিরাপত্তা কর্মকর্তা পিটার নাতাঙ্গালো বলেন, ‘আদালত ৩০ জনের বেশি নারী বন্দিকে ধর্ষণের দায়ে ১০ বন্দিকে দোষী সাব্যস্ত করেছে। ২০২০ সালের সেপ্টেম্বরে কারাগারে দাঙ্গার সময় তারা নারীদের সেকশনে প্রবেশ করে তাদের ধর্ষণ করে।’

প্রসিকিউটররা অভিযুক্তদের ২০ বছর করে কারাদণ্ডের আবেদন করে। তবে আদালতের রায়ে ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ধর্ষণের শিকার প্রত্যেক নারীকে পাঁচ হাজার মার্কিন ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

এক নারীর আইনজীবী মেলানি মুম্বা বলেন, ‘মক্কেলের জন্য দীর্ঘ লড়াইয়ের পর এই রায় পেয়ে আমরা খুশি।’ আসামি পক্ষের আইনজীবী নোয়েলা বাসিজি বলেন, ‘কঙ্গো রাষ্ট্রের বিচার হওয়া উচিত-কারাগারে বাজে অবস্থার জন্য তারাই দায়ী।’ তিনি বলেন, ‘নারীরা তিন দিন ধরে ধর্ষণের শিকার হয়েছে আর কেউ এগিয়ে আসেনি। যদিও কারাগারের কাছে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে।’

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে ঢোকার আগে কঙ্গো দলকে কঠোর শর্ত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের