যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০০ কোটি ডলারের অস্ত্র কিনছে মিসর

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২২, ১৬:৪৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ২০:০২

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনছে মিসর। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই অস্ত্র ক্রয়ের বিষয়টি অনুমোদন করেছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, চুক্তির আওতায় ১২টি সামরিক পরিবহন বিমান কিনবে মিসর। এগুলোর আনুমানিক মূল্য ২০০ কোটি ডলারের বেশি।

এছাড়া প্রতিরক্ষা রাডার ব্যবস্থা ও সংশ্লিষ্ট সরঞ্জাম মিসরের কাছে বিক্রি করবে যুক্তরাষ্ট্র। যেগুলোর মূল্য ৩০ কোটি ডলার।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন মিসরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করলেও তাদের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে।

গত বছর সেপ্টেম্বরে ওয়াশিংটন মিসরের ১৩ কোটি ডলারের সামরিক সহযোগিতা প্রদান স্থগিত করেছিল। ওই সময় দেশটির মানবাধিকার পরিস্থিতির কথা তুলে ধরে এই পদক্ষেপ নেওয়া হয়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী