দ. আফ্রিকায় বন্যায় ৪০০ প্রাণহানি, আরও বৃষ্টিপাতের আভাস

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২২, ২১:২১আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ২১:২৫

প্রবল বন্যায় বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চল। অব্যাহত বন্যার মধ্যেই আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বন্যায় দেশটিতে এ পর্যন্ত প্রায় ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তচ্যুত হয়েছেন লক্ষাধিক।

উপকূলীয় শহর ডারবানের পরিস্থিতি খুবই নাজুক। শহরের ঘর-বাড়ি, গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে গেছে বন্যায়। নতুন করে বৃষ্টিপাতে পরিস্থিতি আরও অবনতির দিকে নিয়ে গেছে।

দক্ষিণ আফ্রিকার জ্যেষ্ঠ আবহাওয়াবিদ পুসেলেতসো মোফোকেং বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত কয়েকদিন ধরে কেজিএনের কিছু অংশে বৃষ্টি অব্যাহত আছে। ব্যাপক আকারে বন্যার শঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছেন তিনি। 

পরিস্থিতি উত্তরণে সেনা, পুলিশ এবং স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মীরা একটি ছোট বেসামরিক বিমানবন্দর থেকে কাজ করছেন। বিমানবন্দরটি এয়ার শো এবং পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহার হয়ে থাকে। বিমানবন্দরে উদ্ধার অভিযানের সমন্বয়কারী জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডেভ স্টেইন বলেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি।

ভারী বৃষ্টিপাত ও বন্যায় এখন পর্যন্ত সাড়ে ১৩ হাজারের বেশি বাড়ি-ঘর ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে চার হাজার ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গা অথবা স্কুলে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে সুপেয় পানির সংকটে পানির ট্যাংকের মাধ্যমে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় সরকারের জরুরি ত্রাণ তহবিল ৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ঘোষণা দিয়েছে।

সূত্র: ডেইলি সাবাহ

/এলকে/
সম্পর্কিত
ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ বিবেচনার আশ্বাস দক্ষিণ আফ্রিকার
এআই নীতিমালাই লিখলো খোদ এআই!
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম