হাসপাতালে অগ্নিকাণ্ডে সেনেগালে ১১ নবজাতকের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৬ মে ২০২২, ১৩:৪০আপডেট : ২৬ মে ২০২২, ১৩:৪১

সেনেগালের একটি আঞ্চলিক হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির প্রেসিডেন্ট ম্যাকি স্যাল জানান, রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের তিভাউয়ানে শহরের একটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ড নিয়ে বেশি বিস্তারিত কিছু না জানিয়ে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট লেখেন, ‘তিভাউয়ানের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালের নিওনাটোলজি বিভাগে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যুর বেদনা ও আতঙ্কের কথা জেনেছি।’ নবজাতকদের মা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী আবদুলায়ে ডিয়োফ সার জানান, প্রাথমিক অনুসন্ধানে দেখা যাচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে যোগ দিতে বর্তমানে জেনেভায় অবস্থানরত স্বাস্থ্যমন্ত্রী আবদুলায়ে ডিয়োফ সার জানান তিনি সফর সংক্ষিপ্ত করে অবিলম্বে সেনেগালে ফিরে যাবেন।

তিভাউয়ানের দেম্বা ডিয়োপ সাই জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখনও হাসপাতালে অবস্থান করছেন। তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের