দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২২, ০৯:৩৩আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৯:৩৩

দক্ষিণ আফ্রিকার দুই প্রদেশে বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছেন। হামলাকারীদের ধরতে শনিবার রাত থেকেই অভিযানে নেমেছে পুলিশ। রবিবার (১৭ জুলাই) এ খবর জানিয়েছে আল জাজিরা।

জোহানেসবার্গের দক্ষিণ থেম্বেলিহলে চারজন গুলিবিদ্ধ এবং আরও দুজন আহত হন। প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল লোক রাস্তার পাশে খেলছিল, এসময় তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

রবিবার পুলিশ বিবৃতিতে জানিয়েছে, হামলায় চারজন লোক ঘটনাস্থলে মারা যান। গুলিবিদ্ধ আরও দুইজনকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনাকে ভয়াবহ অ্যাখা দিয়েছেন আঞ্চলিক পুলিশ কমিশনার ইলিয়াস মাওলা।

এদিকে থেম্বেলিহেলে পৃথক ঘটনায় আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। তার মোবাইল ও সাইকেল ছিনতাই হয়ে যায়। হামলার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন। অন্যদিকে ওয়েস্টার্ন কেপ প্রদেশে, খায়েলিতশা শহরে শনিবার রাতে তিনটি খুনের ঘটনার তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম