৩২ জনকে পুড়িয়ে মারা চক্রটিকে খুঁজছে মাদাগাস্কার

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২২, ০৭:৪০আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৭:৪০

বাড়িতে আগুন দিয়ে অন্তত ৩২ জনকে পুড়িয়ে মারা অপরাধী চক্রের খোঁজে সেনাবিাহিনীর হেলিকপ্টার মোতায়েন করেছে মাদাগাস্কার কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, এসব মানুষকে জোর করে খড়ের ঘরে প্রবেশ করিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গত শুক্রবার দেশটির রাজধানী আন্তানানারিভোর উত্তরে আনকাজোবি জেলায় পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এতে নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে।

এই হত্যাকাণ্ডের জন্য পশু রাখালদের দায়ী করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। স্থানীয়ভাবে এই রাখালদের দাহালো নামে ডাকা হয়ে থাকে।

গত কয়েক বছরে আফ্রিকার দেশটিতে পশু চুরি এবং তা ঠেকানোর চেষ্টা থেকে মারাত্মক সহিংস সংঘাতের ঘটনা বেড়েছে।

আনকাজোবি জেলার একটি ছোট্ট পাহাড়ের উপর অবস্থিত আমবোলোতারাকলে গ্রামে সবশেষ এই সহিংসতার ঘটনা ঘটেছে। গ্রামটি থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, পুড়ে যাওয়া বাড়িগুলোর কেবল দেয়ালের সামান্য অংশ টিকে আছে।

ঘটনার পর গ্রামটি পরিদর্শন করেছেন মাদাগাস্কারের প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, তার ধারণা আগে চালানো অভিযানের বিষয়ে কর্মকর্তাদের কাছে তথ্য দেওয়ায় গ্রামটির বাসিন্দাদের লক্ষ্যবস্তু বানায় অপরাধী চক্রটি।

প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্ড রাকোতোনিরিনা বলেন, ‘এই অপরাধ যারা ঘটিয়েছে তাদের এবং তাদের সহযোগীদের আমরা খুঁজে বের করবো’। আহতদের দেখতে তিনি হাসপাতালও পরিদর্শন করেন। সেখানে তিন জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
সর্বশেষ খবর
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল