সুদানে জাতিগত সংঘর্ষের জেরে নিহত ১৫০

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ অক্টোবর ২০২২, ১১:১৭আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৬:২৯

আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নাইল রাজ্যে জাতিগত সংঘর্ষে দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ১৫০ জন নিহত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার প্রাণহানির এ ঘটনা ঘটে। সূত্র: ভয়েস অব আমেরিকা, আল জাজিরা।

গত সপ্তাহে হাউসা এবং তার প্রতিদ্বন্দ্বী জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘাত ছড়িয়ে পড়ে।

রাজধানী খার্তুম থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে রোজারেসের কাছে ওয়াদ আল-মাহি এলাকাকে কেন্দ্র করে ওই সংঘর্ষ চলছে।

ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেন, 'বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জনের মৃত্যু হয়েছে। সহিংসতায় প্রায় ৮৬ জন আহত হয়েছেন।'

সংঘাতের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারসহ বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। 

/এমএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম