সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ কঠোর করার আইন পাস আলজেরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৩, ১৪:৩৮আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৪:৩৯

সাংবাদিকদের কাজের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং নতুন বিধিনিষেধ আরোপ করে আইন পাস হয়েছে আলজেরিয়ার পার্লামেন্টে। দেশটির সরকার বলছে, সংবাদকর্মীদের কার্যকলাপ অবাধে চালানোর জন্য আইনটি গুরুত্বপূর্ণ। তবে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বলছে, সংবাদপত্রের স্বাধীনতাকে লঙ্ঘন করে এমন ‘নেতিবাচক অধ্যায়’ যুক্ত রয়েছে আইনে। 

আইনটি আলজেরিয়ান মিডিয়াকে যে কোনও ‘বিদেশি সত্তা’ থেকে অর্থায়ন বা বস্তুগত সহায়তা গ্রহণকে নিষিদ্ধ করে।

দেশটির যোগাযোগ মন্ত্রী মোহাম্মদ বাউসলিমানি বলেন, ‘সংবাদপত্রের স্বাধীনতা ও বহুত্ববাদকে প্রতিস্থাপন করার পাশাপাশি সব ধরনের বিচ্যুতি থেকে সংবাদপত্রকে রক্ষা করাই এ আইনের লক্ষ্য।’

নতুন আইনে ডি ফ্যাক্টো আলজেরিয়ার একটি মিডিয়া আউটলেটের মালিকানা বা অবদান রাখার অধিকার থেকে বঞ্চিত হবেন দ্বৈত নাগরিকরা।

উত্তর আফ্রিকায় আরএসএফ-এর প্রতিনিধি খালেদ ড্রারেনি বলেন, ‘কিছু অধ্যায় ইতিবাচক। আবার বিচার বিভাগের কাছে সোর্স (উৎস) প্রকাশ করার মতো কিছু অধ্যায় সংবাদপত্রের স্বাধীনতার লঙ্ঘনকে প্রতিনিধিত্ব করে।’

একটি সংবাদপত্র প্রকাশের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন ছিল এমন পুরানো আইনের বিপরীতে নতুন আইনটি আরও সহজ। এ আইনে সাংবাদিকরা কেবল একটি বিবৃতি দিয়ে একটি মিডিয়া আউটলেট বের করতে পারবেন।

এই মাসের শুরুতে আলজেরিয়ার একটি আদালত বিশিষ্ট সাংবাদিক ইহসান এল কাদিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ইহসান সরকারের একজন সোচ্চার সমালোচক যিনি ২৪ ডিসেম্বর গ্রেফতার হন। তার বিরুদ্ধে বিদেশি তহবিল নেওয়ার অভিযোগ রয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এর মতো মানবাধিকার সংস্থাগুলোও এল কাদির গ্রেফতারের নিন্দা জানিয়েছিল।

/এসপি/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের