সুদান সংকট: দারফুরে শতাধিক নিহত, যুদ্ধবিরতির আলোচনা স্থবির

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৩, ১৭:৩০আপডেট : ০৮ মে ২০২৩, ১৭:৩৪

পূর্ব আফ্রিকার সুদানের রাজধানী খার্তুমে বন্দুকযুদ্ধ এবং বিমান হামলার চতুর্থ সপ্তাহ চলছে। এ সময়ে সুদানের সংঘাতময় অঞ্চল দারফুরের একটি শহরে সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন।

রাজধানী খার্তুমে সুদানের দুই প্রতিদ্বন্দ্বী জেনারেল একে অপরের বিরুদ্ধে অস্ত্র নেওয়ার কয়েকদিন পর পশ্চিম দারফুরের জেনিনা শহরে লড়াই শুরু হয়।

সুদানের ডাক্তার সিন্ডিকেট রবিবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, জেনেনার হাসপাতালগুলো এখনও পরিষেবার বাইরে। আহতদের সঠিক সংখ্যা গণনা করা কঠিন।

 

 

ওই বিবৃতি অনুসারে, জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বে সামরিক বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে রাজধানী খার্তুমে কমপক্ষে ৪৮১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাজধানীতে আহত বেসামরিক নাগরিকদের সংখ্যা আড়াই হাজারেরও বেশি।

 

মানবিক সংকট

সুদানে মানবিক পরিস্থিতির অবনতি ঘটায় রবিবার সুদানের যুদ্ধরত জেনারেলদের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় সৌদি আরবে হাজির ছিলেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মার্টিন গ্রিফিথস।

রাজনৈতিক অস্থিতিশীলতার ইতিহাসসহ দারিদ্র্যপীড়িত দেশটিতে ১৫ এপ্রিল সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এর পর থেকে একাধিক যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হলেও তা মানেনি কোনও পক্ষই।

 

 

সংঘর্ষে এ পর্যন্ত শত শত মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এসব ঘটনা দেশটির মানবিক সংকটকে নতুন করে সামনে এনেছে। প্রাণ বাঁচাতে ইতোমধ্যে সুদান ছেড়ে পালিয়েছে ১০ লাখের বেশি মানুষ।

সশস্ত্র সংঘাতের অবস্থান এবং ইভেন্ট ডেটা প্রকল্প অনুসারে, এ লড়াইয়ে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। সংঘর্ষ খার্তুম থেকে দারফুর এবং অন্যত্র ছড়িয়ে পড়ছে।

 

দ্বন্দ্বের প্রেক্ষাপট

২০২১ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের পর থেকে জেনারেলদের একটি কাউন্সিল সুদান পরিচালনা করছে। মূলত কাউন্সিলের শীর্ষ দুই সামরিক নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং জেনারেল মোহামেদ হামদান দাগালোর মধ্যে বিরোধ তৈরি হয়। জেনারেল আল-বুরহান সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান। সে কারণে তিনিই দেশটির প্রেসিডেন্ট। অন্যদিকে দেশটির উপ-নেতা জেনারেল মোহামেদ হামদান দাগালো আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের কমান্ডার।

কিছুদিন আগেও তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল। সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ২০১৯ সালে ক্ষমতা থেকে সরাতে তারা দুজন এক হয়ে কাজ করেছেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সামনের দিনগুলোয় কীভাবে দেশ পরিচালিত হবে তা নিয়েই এই দুই নেতার মধ্যে বিরোধ তৈরি হয়। সুদানের ভবিষ্যৎ এবং দেশটির বেসামরিক শাসনে ফিরে যাওয়ার প্রস্তাবনা নিয়ে তারা ভিন্নমত পোষন করেন।

সূত্র: টিআরটি, আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম