সৌদি-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৩, ১২:৪১আপডেট : ২১ মে ২০২৩, ১৪:১৪

সুদানে রক্তক্ষয়ী লড়াই বন্ধে ৭ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দেশটির সেনা ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। সৌদি আরবের জেদ্দায় দীর্ঘ আলোচনার পর শনিবার একটি চুক্তিতে পৌঁছায় সুদানের যুদ্ধরত পক্ষগুলো। খবর আল জাজিরা'র।

আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনী ও সশস্ত্র আরএসএফের লড়াই ৬ষ্ঠ সপ্তাহে গড়িয়েছে। রাজধানী খার্তুম ছাড়াও অন্যান্য শহরগুলোতেও ভারী লড়াই থেমে নেই দুইপক্ষের। শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বাস্তুচ্যুত ১০ লাখের বেশি মানুষ। ফলে দেশটিতে থাকা কূটনীতিক এবং বিদেশি নাগরিকদের সরিয়ে নিয়েছে বেশিরভাগ দেশ।

মানবিক পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের জেদ্দায় এক বৈঠক হয়। পরে সৌদি ও যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতিতে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।

এর আগেও একাধিকবার যুদ্ধবিরতিতে গেলেও কোনও পক্ষই মেনে চলেনি। পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যায়। ফলে ভেস্তে যায় যুদ্ধবিরতি। তবে এবারের চুক্তিটি মার্কিন-সৌদি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

চুক্তিতে মানবিক সহায়তার কার্যক্রম, প্রয়োজনীয় পরিষেবা পুনরুদ্ধার, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ স্থান থেকে বাহিনী প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উভয়পক্ষকে চুক্তি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

রাজনৈতিক অস্থিতিশীলতার দারিদ্র্যপীড়িত দেশটিতে ১৫ এপ্রিল সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়।

দ্বন্দ্বের প্রেক্ষাপট

২০২১ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের পর থেকে জেনারেলদের একটি কাউন্সিল সুদান পরিচালনা করছে। মূলত কাউন্সিলের শীর্ষ দুই সামরিক নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং জেনারেল মোহামেদ হামদান দাগালোর মধ্যে বিরোধ তৈরি হয়। জেনারেল আল-বুরহান সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান। সে কারণে তিনিই দেশটির প্রেসিডেন্ট। অন্যদিকে দেশটির উপ-নেতা জেনারেল মোহামেদ হামদান দাগালো আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের কমান্ডার।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক