আফ্রিকা যেন ‘ভূ-কৌশলগত যুদ্ধক্ষেত্রে’ পরিণত না হয়: এইউ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৩, ১২:১৫আপডেট : ২৬ মে ২০২৩, ১২:১৫

আফ্রিকাকে বৈশ্বিক শক্তির জন্য ‘ভূ-কৌশলগত যুদ্ধক্ষেত্র’ হয়ে ওঠা উচিত হবে না বলে সতর্ক  করেছেন আফ্রিকান ইউনিয়ন নেতারা। তারা বলেছেন, এমনিতেই আফ্রিকাকে নিজস্ব সংকট মোকাবিলায় ব্যস্ত থাকতে হচ্ছে।  

একশো ৩০ কোটি জনসংখ্যার মহাদেশ আফ্রিকাতে বিভিন্ন শক্তির মধ্যে দ্বন্দ্ব হরহামেশা দেখা গেছে। ১৫ মাস আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে তা দ্বিগুণ হয়েছে।

যুদ্ধের মধ্যেই আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদারের ইচ্ছার কথা জানিয়েছে ইউক্রেন। এইউ কমিশনের চেয়ারম্যান মুসা ফাকি মাহামত বলেন, ‘বিচ্ছিন্ন রাজনৈতিক স্বার্থের সংঘর্ষের এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রতিটি পক্ষই চাইছে আফ্রিকাকে একটি ভূ-কৌশলগত যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করতে। এতে একটি নতুন শীতল যুদ্ধের সৃষ্টি হবে’।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এউ সদর দফতরে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, ‘এই খেলায় অন্যদের লাভ আফ্রিকার জন্য ক্ষতির কারণ হবে। তাই আমাদের উচিত এ ধরনের কার্যক্রমকে প্রতিহত করা’।

ইউক্রেনের সংঘাতে রাশিয়া আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আফ্রিকা ও এশিয়ার সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক দৃঢ় করতে চাইছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বছরের শুরুতে বেশ কয়েকটি আফ্রিকান দেশ সফরের পর জুলাই মাসে রাশিয়া-আফ্রিকা শীর্ষ বৈঠকের সময় নির্ধারণ করেছে খোদ মস্কোই।

সূত্র: টিআরটি

/এসপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম