সুদানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সৌদি ও যুক্তরাষ্ট্রের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৩, ২৩:০৫আপডেট : ২৮ মে ২০২৩, ২৩:০৫

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সুদানের যুদ্ধরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র। সৌদি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

এতে বলা হয়েছে, ২৯ মে শেষ হতে যাওয়া যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা চালিয়ে যেতে বিবদমানদের আহ্বান জানাচ্ছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় সুদানের জনগণকে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে হবে।

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে ক্ষমতার লড়াই শুরু হয়। এর মধ্যে আন্তর্জাতিক মধ্যস্ততায় কয়েক দফা যুদ্ধবিরতি কার্যকর হলেও কোনও পক্ষই তা মানেনি। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সর্বশেষ এক সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় সুদানের বিবদমানরা।      

সুদানে ৬ সপ্তাহের বেশি সমইয় ধরে চলা যুদ্ধে ইতোমধ্যে কয়েকশ মানুষ নিহত হয়েছে,, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। সংঘাত থেকে পালিয়ে প্রতিবেশী বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে লাখ লাখ সুদানি।   

সূত্র: আরব নিউজ  

/এসপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম