সুদানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানিয়েছে ওআইসি

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৩, ০২:১৫আপডেট : ৩১ মে ২০২৩, ০২:১৫

সুদানের যুদ্ধবিরতি ৫ দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসি। জেদ্দায় মঙ্গলবার সংস্থার মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বলেছেন, চুক্তিটি একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং সুদানে সশস্ত্র সংঘাত অবসানের পথ খুলে দেবে।

মহাসচিব যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টারও প্রশংসা করেন।

গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। আন্তর্জাতিক হস্তক্ষেপে দেশটিতে কয়েক দফা যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই পক্ষের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সোমবার সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ পাঁচ দিন বাড়িয়ে দিতে সম্মত হয় বিবদমানরা।

সুদানের সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আফ্রিকার দেশটির জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে সৌদি আরব। পোর্ট সুদান আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার ত্রাণবাহী দশম সৌদি বিমানটি পৌঁছায়।

সুদানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানিয়েছে ওআইসি

বিমানটি ৩০ টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী বহন করেছে। এটি সুদানকে ১০০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা প্রদানে সৌদি উদ্যোগের অংশ।

সূত্র: আরব নিউজ

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম