সোমালিয়ায় হামলায় ৫৪ সেনা নিহত, আল শাবাবের দাবি ১৩৭

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৩, ১০:১১আপডেট : ০৪ জুন ২০২৩, ১০:১৭

সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত হয়েছেন। উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি জানান, সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। তবে জঙ্গি গোষ্ঠীটি দাবি করছে, হামলায় ১৩৭ জন সেনাকে হত্যা করেছে তারা।

এক বিবৃতিতে শনিবার প্রেসিডেন্ট মুসেভেনি জানান, রাজধানী মোগাদিসু থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আল-শাবাব বুলমারের ঘাঁটিতে হামলা চালায়। হামলাটি গত সপ্তাহে হয়েছে বলেও জানান তিনি।

তবে জঙ্গিগোষ্ঠীটি দাবি করেছে, গত ২৬ মে তারা একটি আত্মঘাতী হামলা চালালে ১৩৭ সেনা নিহত হন। 

প্রেসিডেন্ট মুসেভেনি শনিবার আরও বলেন, ‘উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে। আমাদের সেনারা অসাধারণ দক্ষতা দেখিয়েছে এবং নিজেদের পুনর্গঠিত করেছে। ফলে মঙ্গলবারের মধ্যে ঘাঁটিটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।’ 

সোমালিয়া, উগান্ডাসহ আফ্রিকার কয়েকটি দেশে আল শাবাবের সদস্যরা সক্রিয়। আত্মঘাতী হামলা, বোমা বিস্ফোরণ, অপহরণ ও লুটপাটসহ বিভিন্ন অপরাধে জড়িত জঙ্গি গোষ্ঠীটি। এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী। তারপরও তৎপরতা থামছে না। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম