সুদান সংকট: খার্তুমের এতিমখানা থেকে ৩০০ শিশু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৩, ০০:৪৫আপডেট : ০৯ জুন ২০২৩, ০০:৪৫

গৃহযুদ্ধে জর্জরিত সুদানের একটি এতিমখানায় আটকে পরা অন্তত ৩০০ শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে বেশ কয়েকজন নবজাতকও আছে। স্থানীয় কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানায়।    

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, ‘খার্তুমের আল মায়কোমা এতিমখানার অন্তত ৩০০ শিশুকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।’

তিনি বলেন, ‘সুদানের সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য মন্ত্রণালয় এই শিশুদের দায়িত্ব নিয়েছে। তাদের চিকিৎসা সেবা, খাদ্য, শিক্ষামূলক কার্যক্রম এবং খেলাসহ মানবিক সহায়তা প্রদান করছে ইউনিসেফ।’

ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে রাজধানী খার্তুমে সহিংস সংঘর্ষ শুরু হয়। সে থেকে রাজধানীর এই এতিমখানাটিতে আটকা পড়ে ৭১ জন শিশুর মৃত্যু হয়। আল মায়কোমা এতিমখানার ট্র্যাজেডিটি গত মাসের শেষের দিকে সংবাদের শিরোনাম হয়েছিল।

সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আরএসএফ বাহিনীর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত কয়েক’শ মানুষ নিহত হয়। দেশ ছেড়ে পালিয়ে অন্যত্র চলে গেছেন লাখ লাখ মানুষ। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে অনেক মানুষ।

রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটি বলেছে, ১ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের খার্তুমের দক্ষিণ-পূর্বে জাজিরা প্রদেশের রাজধানী মাদানিতে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের দেখভালের জন্য ৭০ জন তত্ত্বাবধায়ক দেওয়া হয়েছে।

সুদানে আইসিআরসি প্রতিনিধি দলের প্রধান জিন-ক্রিস্টোফ স্যান্ডোজ বলেন, ‘তারা (শিশুরা) এমন একটি এলাকায় কঠিন মুহূর্ত কাটিয়েছে যেখানে গত ৬ সপ্তাহ ধরে সংঘাত চলছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি কঠিন পরিস্থিতি।’

সূত্র: টিআররটি ওয়ার্ল্ড

/এসপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম