সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে শিশুসহ নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৩, ১০:৩০আপডেট : ১০ জুন ২০২৩, ১০:৫২

দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ জন। রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে কোরিওলি শহরের কাছে শুক্রবার এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসব নিশ্চিত করেছেন।

কোরিওলির বাসিন্দা ইব্রাহিম হাসান বলেন, ‘নিহতদের বেশিরভাগই ‘ছোট শিশু’। খেলার মাঠের কাছে থাকা বিস্ফোরকটিতে এক শিশুর স্পর্শ লাগলে করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের।’

এ ঘটনায় দায় স্বীকার করেনি কেউ। অঞ্চলটি আল শাবাব সন্ত্রাসী গোষ্ঠীর লক্ষ্যবস্তু। ২০০৭ সাল থেকে আন্তর্জাতিকভাবে সমর্থিত সোমালি ফেডারেল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়েছে আসছে তারা।

গত মাসে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত সংগঠনটি কোরিওলি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের শহর বুলো মাররে আফ্রিকান ইউনিয়নের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ৫৪ উগান্ডার শান্তিরক্ষীকে হত্যা করেছিল।

আল শাবাবকে সোমালিয়ার প্রধান শহরগুলো থেকে বিতাড়িত করা হলেও নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে গ্রামীণ অঞ্চলের বিশাল অংশে ক্ষমতা ধরে রেখেছে তারা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

/এসপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম