নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নৌকা ডুবে অন্তত ১০০ জন মারা গেছেন। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, নাইজার নদীতে সোমবার ভোরে নৌকাটি ডুবে যায়।
পুলিশ মুখপাত্র ওকাসানমি আজাই বলেছেন, ‘প্রতিবেশী নাইজার রাজ্যের নিকটবর্তী কোয়ারা রাজ্যের নাইজার নদীতে সোমবার ভোরে নৌকাটি ডুবে যায়।’
স্থানীয় বাসিন্দা উসমান ইব্রাহিম জানান, নিহতদের মধ্যে নারী ও শিশু আছে। সবাই নাইজার রাজ্যের এগবোটি গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। কেউ বেঁচে আছেন কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা









