সুদানে তীব্র সংঘর্ষ, পশ্চিম দারফুরের গভর্নরকে অপহরণ করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৩, ১২:৩৫আপডেট : ১৫ জুন ২০২৩, ১২:৩৫

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে চলছে তীব্র সংঘাত। দেশটিতে ‘গণহত্যার’ জন্য জনসম্মুখে সুদানের আধাসামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কে দায়ী করেছিলেন পশ্চিম দারফুরের গভর্নর খামিস আবাকার। এ ঘটনার পরপরই বুধবার (১৪ জুন) অপহরণ করে হত্যা করা হয় তাকে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে। 

সুদানের দারফুর অঞ্চলের গভর্নর মিনি আর্কো মিনাউই জানিয়েছেন, একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই খামিস আবাকারকে হত্যা করা হয়। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘অসংখ্য বেসামরিক জনগণ মারা যাচ্ছে।’

খামিসের মৃত্যুর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। তবে, সরকারি ২ সূত্র জানিয়েছে, এ হত্যার পেছনে আরএসএফ দায়ী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে, আরএসএফ ইউনিফর্ম পরিহিত একদল লোক উঠিয়ে নিয়ে যাচ্ছে তাকে। এমন ‘নৃশংস কাজের’ জন্য সুদানের সেনাবাহিনীও দায়ী করছে আরএসএফকে। সেনাবাহিনী থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “এই হত্যাকাণ্ডটি আরএসএফ-এর বর্বর অপরাধের রেকর্ডে একটি ‘নতুন অধ্যায়’ যোগ করলো।”

বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আধাসামরিক বাহিনী আরএসএফ।

প্রায় ২ মাস ধরে সুদানের পশ্চিম অংশ সংঘর্ষে উত্তাল। সেনাবাহিনী ও আরএসএফের এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক জনগণ, দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। দেশটির খার্তুম, কর্দোফান ও দারফুর অঞ্চলের অবস্থা সবচেয়ে শোচনীয়। সূত্র: আল জাজিরা ও রয়টার্স

/এটি/ 
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের