উগান্ডার স্কুলে বন্দুক হামলায় নিহত বেড়ে ৪০

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৩, ১৪:৩০আপডেট : ১৭ জুন ২০২৩, ২০:৩২

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। নিহতের বেশিরভাগই শিক্ষার্থী। পশ্চিমের এমপন্ডওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ বলছে, হামলাটি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) চালিয়েছে। এটি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) ভিত্তিক উগান্ডার একটি সংগঠন। হামলার পর দলটি কঙ্গোর বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়ে যায়। ডিআর কঙ্গোর সঙ্গে উগান্ডার সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম (১.২৫ মাইল) দূরে স্কুলটির অবস্থান।

জাতীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা শনিবার এক বিবৃতিতে জানান, এখন পর্যন্ত স্কুল থেকে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোকে বেভেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, ‘হামলার সময় স্কুলের একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয় এবং একটি খাবারের দোকান লুট করা হয়।’

হামলাকারীরা ওই অঞ্চলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলেও ধারণা করা হচ্ছে। স্কুলের অনেক ছাত্র এখনও নিখোঁজ থাকায় আশঙ্কা করা হচ্ছে, হামলাকারীরা অনেককে অপহরণ করেছে।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি