সংকটে সুদান: খার্তুমে বিমান হামলায় শিশুসহ নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৩, ১৮:০০আপডেট : ১৭ জুন ২০২৩, ১৮:০০

সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় নিহত হয়েছেন ৫ শিশুসহ অন্তত ১৭ জন বেসামরিক নাগরিক। শনিবার (১৭ জুন) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ‘ইয়ারমুক জেলায় বিমান হামলা হয়েছে। এতে ৫ শিশুসহ ১৭ জন মারা গেছেন। বিস্ফোরণে ২৫টি ভবন ধ্বংস হয়েছে।’

কে বা কারা এই হামলার পেছনে দায়ী এ নিয়ে প্রতিবেদনে কিছু জানায়নি রয়টার্স।

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে চলছে তীব্র লড়াই। প্রায় দুই মাস ধরে সুদানের পশ্চিম অংশ সংঘর্ষে উত্তাল। সেনাবাহিনী ও আরএসএফের এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক মানুষ। এতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। রাজধানী খার্তুম, কর্দোফান ও দারফুর অঞ্চলের অবস্থা সবচেয়ে শোচনীয়। সূত্র: রয়টার্স

/এটি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম