মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষ ৩০ জুন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৩, ০৪:০১আপডেট : ২৮ জুন ২০২৩, ০৪:০৪

মালিতে এক দশকব্যাপী জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষ হতে চলেছে ৩০ জুন। মালির পররাষ্ট্রমন্ত্রী আবদৌলায়ে ডিওপ বাহিনীকে ‘বিলম্ব না করে’ চলে যেতে বলার দুই সপ্তাহ না পেরুতেই এ ঘোষণা এলো।  

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গত ১৬ জুন মালি থেকে দ্রুত শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার দাবি তোলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদৌলায়ে ডিওপ।  

তিনি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষা মিশন চালু করা হলেও দীর্ঘ দশ বছরে তা পূরণে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। আগের যে কোনও সময়ের তুলনায় সহিংসতার পরিমাণ বেড়েছে। এ ছাড়া মালির সরকার এবং শান্তিরক্ষীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। এসব কারণে মালি সরকার জাতিসংঘের প্রতি দ্রুত সেনা প্রত্যাহাররে দাবি জানাচ্ছে।

কূটনীতিকরা মঙ্গলবার জানায়, এমন একটি খসড়া তৈরি হয়েছে যেখানে ১৩ হাজার সেনাকে প্রত্যাহারের জন্য ছয় মাস সময় দেওয়া হবে।

এতে আরও বলা হয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করা হবে। বিষয়টি নিরাপত্তা পরিষদ ৩০ অক্টোবরের মধ্যে পর্যালোচনা করবে। কাউন্সিল তখন প্রয়োজনে মালির সঙ্গে আলোচনা করে একটি সংশোধিত সময়রেখা বিবেচনা করতে পারবে।

খসড়া প্রস্তাবটি এখনও ১৫ কাউন্সিল সদস্যদের মধ্যে আলোচনায় আছে। প্রস্তাবটি পাসের জন্য অন্ততপক্ষে নয়টি ভোট প্রয়োজন।

চলতি মাসে এমনিতেই শেষ হতে চলেছে মালিতে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের কার্যক্রমের মেয়াদ। এর আগে দেশটিতে এখনও পূর্ণ শান্তি প্রতিষ্ঠা না হওয়ায় এ মিশনের সময় বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সূত্র: রয়টার্স

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম