নাইজারে সামরিক হস্তক্ষেপের হুমকি, ৭ দিনের আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৩, ১০:১৪আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১০:১৯

নাইজারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে কঠোর অবস্থানে পশ্চিম আফ্রিকার নেতারা। জান্তার হাতে বন্দি দেশটির প্রেসিডেন্ট মোহাম্মেদ বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল করতে সামরিক বাহিনীকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছেন তারা।

অভ্যুত্থান ঘটিয়ে নিজেকে নাইজারের নতুন শাসক ঘোষণা করেছেন জেনারেল আবদুরাহমানে তচিয়ানি। ওমর তচিয়ানি নামেও পরিচিত এই জেনারেলের নেতৃত্বে বুধবার (২৬ জুলাই) দেশটির পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে অবরুদ্ধ করে ফেলে তার নিরাপত্তা কর্মীরা। তিনি এখনও নিজের সেনাদের হাতেই বন্দি। তার অবস্থান নিয়ে ধোঁয়া সৃষ্টি হয়েছে।

নাইজারে সামরিক অভ্যু্ত্থান

নাইজারে এমন অচলাবস্থা নিরসনে করণীয় নিয়ে রবিবার (৩০ জুলাই) নাইজেরিয়ার রাজধানী আবুজায় বৈঠকে বসেন পশ্চিম আফ্রিকার আঞ্চলিক সংগঠন ইকোওয়াসের নেতারা। আলোচনা শেষে বিবৃতি জানায়, অভ্যুত্থানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ তাদের।

এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে নাইজারের সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারে প্রয়োজনীয় যেকোনও ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি  দিয়েছে জোটটি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের পদক্ষেপে বল প্রয়োগ থাকতে পারে। পরিকল্পনা অনুযায়ী সামরিক নেতারা দ্রুত বৈঠকে বসছেন।

নেতারা আলোচনায় বসার আগে হুমকি দিয়ে রেখেছিলেন নাইজারের অভুত্থানকারী জেনারেল আবদুরাহমানে তচিয়ানি। কিছুটা আঁচ করতে পেরে তিনি বলেন, বহিরাগতদের সামরিক অভিযান সহ্য করবে না তারা।

গত কয়েক বছরে এই অঞ্চলে ঘটে যাওয়া অভ্যুত্থানে সামরিক অভিযানের হুমকির নজির নেই জোটের।

এদিকে নাইজারের ফরাসি দূতাবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে অভ্যুত্থানপক্ষের লোকজন। জানালার কাঁচ ও দরজা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘদিন নাইজার শাসন করেছে ফ্রান্স। সাবেক এই ঔপনিবেশিক শক্তিটি অভ্যুত্থানের কোনও নেতাকে স্বীকৃতি না দেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছে।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান