ওয়াগনারকে পাশে চায় নাইজারের জান্তা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৩, ০৯:১৩আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১০:২৫

নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল করতে পশ্চিম আফ্রিকার জোট দেশটির সামরিক বাহিনীকে আল্টিমেটাম দিয়েছিল ৭ দিনের। সেই সময় ফুরিয়ে আসছে। সামরিক হস্তক্ষেপ হুমকি মোকাবিলায় সশস্ত্র ভাড়াটে ওয়াগনার বাহিনীর সাহায্য চেয়েছে নাইজারের অভ্যুত্থানকারী জান্তা।

অভ্যুত্থানকারী দলের সদস্য জেনারেল সলিফু মোদি প্রতিবেশী মালিতে সফরের সময় এই অনুরোধটি জানান। সফরে তিনি ওয়াগনার বাহিনীর একজনের সঙ্গে যোগাযোগও করেছেন। ওয়াসিম নাসর নামের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো ও সাংবাদিক এপিকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: নাইজারে সামরিক হস্তক্ষেপে ফ্রান্সের সমর্থন

তাদের বৈঠকের বিষয়টি মালির তিনটি সূত্র ও ফ্রান্সের কূটনীতিকও নিশ্চিত করেছে বলে দাবি করেন নাসর।

তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে হলে ওয়াগনারকে প্রয়োজন তাদের। নাইজারের সামরিক বাহিনীর অনুরোধটি বিবেচনা করছে ভাড়াটে বাহিনী।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে মুক্তি ও পুনর্বহাল করতে সামরিক বাহিনীকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছিল ইকোওয়াস নামে পরিচিত পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট। রবিবার (৬ আগস্ট) এই সময় শেষ হচ্ছে।

ইকোওয়াস প্রতিরক্ষা প্রধানরা নাইজারে বল প্রয়োগের পরিকল্পনা চূড়ান্ত করেছেন। সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছেন তারা। সামরিক অভ্যুত্থান ব্যর্থ করে দিতে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোটের (ইকোওয়াস) পরিকল্পনায় সমর্থন জানিয়েছে ফ্রান্স। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম