আকাশসীমা বন্ধ করলো নাইজার, প্রস্তুত সামরিক বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৩, ১০:২৪আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১২:২৬

প্রতিবেশী দেশগুলোর নেতারা কয়েক দফা বৈঠকের পর নাইজারের অভ্যুত্থানকারী সামরিক বাহিনীর বিরুদ্ধে হস্তক্ষেপের হুমকি দেন কয়েকদিন আগেই। কিন্তু ওই সময়কে পাত্তা দেয়নি তারা। সময়সীমা শেষ হওয়ায় আকাশসীমা বন্ধ করে দিয়েছে নাইজারের জান্তা। জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য এটি বলবৎ থাকবে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’ দেখাচ্ছে, দেশটির আকাশের ওপর দিয়ে কোনও বিমান চলছে না।

পশ্চিম আফ্রিকার দেশগুলো নিয়ে গঠিত সংস্থা ইকোনমিক কমিউনিটি অব ওয়াস্টার্ন আফ্রিকান স্টেটস (ইকোয়াস)। সদ্য গঠিত সেনা শাসককে নাইজার জানিয়েছিল, রবিবারের (৬ আগস্ট) মধ্যে শাসনক্ষমতা গণতান্ত্রিক সরকারকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে। এর ব্যতয় হলে যৌথভাবে নাইজারের সেনা শাসকের বিরুদ্ধে লড়বে তারা। প্রয়োজনে বল প্রয়োগও করা হবে।

এ পরিস্থিতিতে আফ্রিকায় সামরিক উত্তেজনা বেড়েছে, যখন বেঁধে দেওয়া সময় অতিবাহিত হলো। জান্তার একজন মুখপাত্র বলেছেন, ‘বিদেশি শক্তির হাত থেকে নাইজারকে রক্ষায় সামরিক বাহিনী প্রস্তুত।’

রবিবার জান্তা আরেকটি বিবৃতিতে জানায়, তাদের কাছে তথ্য রয়েছে দেশটি আক্রমণের মুখোমুখি হতে যাচ্ছে। সামরিক হস্তক্ষেপ মোকাবিলায় ওয়াগনারের সহায়তা চেয়েছে তারা।

গত ২৬ জুলাই সেনাবাহিনীর হাতে বন্দি হন পশ্চিমা সমর্থিত দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম। তারই বাহিনীর কমান্ডার জেনারেল আবদুরাহমানে তচিয়ানি নিজেকে নতুন নেতা ঘোষণা করেন।

সাহারা মরুভূমির প্রান্তে অবস্থিত নাইজার। ফ্রান্স থকে ১৯৬০ সালে স্বাধীন হয় দেশটি। স্বাধীনতার পর বেশ কয়েকটি অভ্যুত্থানের কারণে রাজনীতিতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করে। ২০২১ সালে প্রেসিডেন্ট হন বাজুম। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৬০ সালে স্বাধীন হওয়ার পর নাইজারের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট তিনি।

গণতান্ত্রিক সরকার উৎখাতে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।

সূত্র: বিবিসি, ডিডব্লিও

/এলকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম