লিবিয়ার রাজধানীতে সংঘর্ষে নিহত বেড়ে ৫৫

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৩, ২৩:৪০আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ২৩:৪০

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সোমবার ও মঙ্গলবারের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৫৫ জন। আহত হয়েছেন অন্তত ১৪৬ জন। বুধবার দেশটির জরুরি সেবার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রভাবশালী ৪৪৪ ব্রিগেড এবং আল-রাদা বা স্পেশাল ডিটারেন্স ফোর্সের মধ্যে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই সংঘর্ষ চলে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করার পর থেকে এই দুই মিলিশিয়া গ্রুপ ক্ষমতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।

চলতি বছর ত্রিপোলির ভয়াবহ সহিংসতার অবসানে একটি সমঝোতা হয়েছে বলে মঙ্গলবার শেষ রাতের দিকে শহরের প্রবীণরা জানিয়েছেন। ৪৪৪ ব্রিগেডের কমান্ডার মাহমুদ হামজাকে একটি তৃতীয় পক্ষের হাতে তুলে দিয়েছে স্পেশাল ডিটারেন্স ফোর্স।  

সোমবার ভ্রমণ করার চেষ্টা করার সময় হামজাকে মিটিগা বিমানবন্দর নিয়ন্ত্রণকারী স্পেশাল ডিটারেন্স ফোর্স আটক করে।

প্রবীণরা বলেছেন, মিটিগা বিমানবন্দরে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হয়। মঙ্গলবার এয়ারলাইন্স এটি ব্যবহার বন্ধ করে দেয়। পরে বুধবার ফ্লাইট পুনরায় চালু হয়েছে।

সমঝোতা অনুসারে, সংঘর্ষে নিরপেক্ষ থাকা পুলিশ ও অপর নিরাপত্তাবাহিনী সহিংসতাপ্রবণ অঞ্চলে প্রবেশ করেছে।

তবে বিরোধী বিরোধ অমীমাংসিত রয়ে গেছে। ৪৪৪ ব্রিগেডের একটি সূত্র বলেছে, হামজাকে তাদের কাছে ফিরিয়ে না দেওয়া হলে তারা আবার সামরিক অভিযান শুরু করতে পারে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম