ব্রিকস সম্প্রসারণে সম্মত নেতারা: দ. আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৩, ২১:৫৯আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২১:৫৯

বিশ্বের নেতৃস্থানীয় পাঁচটি উন্নয়নশীল দেশগুলোর নেতারা ব্রিকস ব্লকের সম্প্রসারণে নতুন সদস্য গ্রহণের বিষয়টি  বিবেচনার জন্য একটি পদ্ধতির বিষয়ে সম্মত হয়েছেন। বুধবার দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

এই সম্মতি কয়েক ডজন আগ্রহী দেশের ব্রিকসে যোগদানের পথ সুগম করবে। উন্নয়নশীল গ্লোবাল সাউথের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ব্লকটি।

দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে রয়েছে ব্রিকসের সম্প্রসারণ। ব্লকের সদস্যরা প্রকাশ্যে  সম্প্রসারণের প্রতি সমর্থন জানালেও কীভাবে এবং কত দ্রুত তা  করা হবে তা নিয়ে বিভাজন ছিল।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত উবুন্টু রেডিওতে পররাষ্ট্রমন্ত্রী নালেদি  প্যান্ডর বলেন, আমরা সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছি।

তিনি আরও বলেন, ব্রিকসে যুক্ত হতে আগ্রহী দেশগুলোর সদস্যপদ প্রদানের বিষয়টি বিবেচনার জন্য আমরা একটি নির্দেশিকা, নীতি ও প্রক্রিয়াগুলো নির্ধারণ করেছি। এটি খুব ইতিবাচক।

প্যান্ডর বলেছেন, বৃহস্পতিবার শীর্ষ সম্মেলন শেষ হওয়ার আগে ব্লকের নেতারা সম্প্রসারণের বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা করবেন।

৪০টিরও বেশি দেশ ব্রিকসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে ইরান, ভেনেজুয়েলা, আলজেরিয়া ও বাংলাদেশসহ ২২টি দেশ আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম