ইসরায়েলি মন্ত্রীর সঙ্গে বৈঠকে লিবীয় পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত, বিক্ষোভ-অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৩, ১২:৪০আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১২:৫০

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের জেরে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশকে বরখাস্ত করা হয়েছে। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি লিবিয়া। ফলে কোনও কূটনৈতিক সম্পর্ক না থাকায় তার বৈঠককে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে লিবিয়াজুড়ে।

ওই বৈঠককে দুই দেশের সম্পর্ক স্থাপনের ঐতিহাসিক প্রথম ধাপ বলে বর্ণনা করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। ইসরায়েল তেলসমৃদ্ধ লিবিয়ার মতো আরও কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে।

দুই জনের আলোচনার খবর প্রকাশ হওয়ার পর মাঙ্গুশকে বরখাস্ত করে কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন লিবীয় প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দ্বইবা।

এ ঘটনায় ইসরায়েলি মন্ত্রী কোহেন বলেছেন, ‘গত সপ্তাহে রোমে শীর্ষ সম্মেলনের ফাঁকে ম্যাঙ্গুশের সঙ্গে দেখা করেছিলেন তিনি। দুই দেশের সম্পর্কের একটা বিশাল সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।’

তিনি আরও বলেন, কৃষি, মানবিক সমস্যা, পানির ব্যবস্থাপনা এবং কবরস্থান সংস্কারসহ লিবিয়ায় ইহুদি ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন দুই জন।

এ ঘটনায় লিবিয়ার তিনটি প্রদেশের প্রতিনিধিত্বকারী প্রেসিডেন্ট কাউন্সিল বলছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাটা পুরোপুরি বেআইনি। যা ত্রিপোলির নীতির সঙ্গে সাংঘর্ষিক।

খবর ছড়িয়ে পড়ায় রাজধানী ত্রিপোলি ও অন্যান্য কয়েকটি শহরে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। রাস্তা অবরোধ, টায়ার পোড়ানো এবং ফিলিস্তিনি পতাকা উচিয়ে সমর্থন জানান আন্দোলনকারীরা।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম