কঙ্গোয় গির্জায় প্রার্থনারতদের ওপর এলোপাতাড়ি গুলি, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৩, ০৯:০৬আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৩:০৬

একটি গির্জায় প্রার্থনার সময় ভয়াবহ হামলার ঘটনায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। ঘটনাটি রবিবার আফ্রিকার কঙ্গোর পূর্ব কঙ্গোলিজ প্রদেশের ইটুরিতে ঘটেছে। সোমবার স্থানীয় কর্মকর্তা ও বেসামরিক প্রতিনিধির এক নেতা বিষয়টি জানান।

এই হামলার পেছনে দ্য কো-অপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) গ্রুপ রয়েছে বলে জানিয়েছেন ডজুগু অঞ্চলের প্রশাসক রুফিন মাপেলা ও নাগরিক সমাজের নেতা ডিউডোন লোসা।

লোসা বলেন, সৃষ্টিকর্তার উদ্দেশে গির্জায় তারা প্রার্থনায় ছিলেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে কোডেকো’র কয়েকজন সদস্য গির্জায় ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের ৯ জন বেসামরিক নাগরিক, ৪ জন হামলাকারী এবং একজন সেনা রয়েছেন। ইতুরির সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো শিকুদি বলেছেন, আমরা জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। কারণ, এ বিষয়ে কাজ করছে সশস্ত্র বাহিনী।

সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীটি প্রায়শই এখানকার মানুষের ওপর হামলা চালায়। কৃষি জমির ফসল, গবাদি পশুসহ অনেক কিছু লুট করে নিয়ে যায় তারা। এখানকার সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব।

এখানকার ৩০ লাখ মানুষ মানবেতর জীবন ধারণ করছে বলে জানিয়েছে জাতিংঘ। তাদের মানবিক সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে সংস্থাটি।

কঙ্গোয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী রয়েছে। এর মধ্যে ইসলামি মিলিশিয়া গোষ্ঠীগুলোর তৎপরতা বেশি। বিশেষ করে বোকো হারাম আফ্রিকার কয়েকটি অঞ্চলে ব্যাপক আধিপত্য বিস্তার করছে। গুম, হত্যা, লুটপাট, অপহরণসহ সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত।

সূত্র: রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী