গ্যাবনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বঙ্গো মুক্ত: সামরিক সরকার

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৫

গ্যাবনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলি বঙ্গো মুক্ত এবং বিদেশে যেতে তার কোনও বাধা নেই। ৩০ আগস্ট তাকে ক্ষমতাচ্যুত করে গৃহবন্দি করেছিল সেনাবাহিনী। বন্দিত্ব থেকে মুক্তি দেওয়ার পর এই অনুমতি দিয়েছে গ্যাবনের সামরিক সরকার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুধবার সন্ধ্যায় জাতীয় টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে গ্যাবনের সামরিক মুখপাত্র কর্নেল উলরিচ মানফুম্বি বলেন, স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে, প্রজাতন্ত্রের সাবেক প্রেসিডেন্টকে আলি বঙ্গো ওন্দিম্বাকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি ইচ্ছা করলে চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন।

সোমবার গ্যাবনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জেনারেল ব্রিস ক্লোটায়ার ওলিগুই এনগুয়েমা। পরে গৃহবন্দি থেকে বঙ্গোর মুক্তির ঘোষণা পত্রে স্বাক্ষর করেছেন তিনি।

অলিগুই বঙ্গোর চাচাতো ভাই। তিনি বঙ্গোর প্রয়াত বাবার দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন। একটি অভিজাত সামরিক ইউনিটের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।।

আল জাজিরার নিকোলাস হক বলেন, বঙ্গো যদি চান দেশ ছেড়ে যেতে পারবেন। বিদেশে চিকিৎসা নিতে পারবেন। পাঁচ বছর আগে বোঙ্গোর স্ট্রোক হয়েছিল।

হক আরও বলেন, তার স্ত্রীকে প্রেসিডেন্ট প্রাসাদের চতুর্থ তলায় ছেলে নওরেদ্দিনের সঙ্গে রাখা হয়েছিল। তাদের সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে।

এনগুয়েমার মতে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে। কারণ তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ চুরির অভিযোগ রয়েছে।

সোমবার প্রেসিডেন্ট প্রাসাদে শপথ নেওয়ার পর এনগুয়েমা বলেছিলেন, সেনাবাহিনী সহিংসতা ছাড়াই দেশের নিয়ন্ত্রণ নিয়েছে। বিশ্বাসযোগ্য ও অবাধ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে।

অভ্যুত্থানকে গ্যাবনের জনসাধারণরা স্বাগত জানিয়েছে। তবে আফ্রিকান ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা করেছে।

বঙ্গো পরিবার প্রায় ৫৬ বছর ধরে গ্যাবন শাসন করেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো একাধিক বিষয় নিয়ে আলি বঙ্গোর বিরুদ্ধে জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে।

 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম