মরক্কোয় ভূমিকম্প

মানবিক ও চিকিৎসা সহায়তায় আকাশপথ খুলছে আলজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪১

শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড পশ্চিম আফ্রিকার দেশ মরক্কো। প্রাণহানি ছাড়িয়েছে ১ হাজার। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে বের করে আনছে একের পর এক লাশ। এই পরিস্থিতিতে মানবিক ও চিকিৎসা সহায়তার জন্য আবারও আকাশপথ খুলছে পার্শ্ববর্তী দেশ আলজেরিয়া।

প্রেসিডেন্টকে উদ্ধৃতি করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএস জানিয়েছে, দুই দেশের মধ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও স্বাস্থ্য ও মানবিক ফ্লাইট খুলে দেওয়া হচ্ছে।

প্রেসিডেন্ট দফতর শনিবার বিবৃতিতে জানিয়েছে, মরক্কোয় আঘাত হানা সহিংস ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে মানবিক সহায়তা করা হবে।

 

 

শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়। মুহূর্তে বহু ঘর-বাড়ি ধ্বংসস্তূপে পরিণত। ভূমিকম্পটি আল হাউজ, ওয়ারজাজেট, মারাকেচ, আজিলাল, চিচাউয়া এবং তারউদান্ত প্রদেশে আঘাত হানে। এরপর থেকেই চলছে উদ্ধার তৎপরতা।

২০২১ সালে মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় আলজেরিয়া। প্রতিবেশী দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগে এমন সিদ্ধান্ত নেয় দেশটি। পশ্চিম সাহারা নিয়ে দুই দেশের সম্পর্কে তিক্ততা কয়েক দশক ধরে বিরাজ করছে। সামরিক ও বেসামরিক মানুষের চলাচলে আকাশপথও একই বছর বন্ধ করে দেওয়া হয়।

সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
হাকিমি-দিয়াজকে নিয়েই মরক্কোর বিশ্বকাপ দল 
ঢাকায় ভূমিকম্প অনুভূত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি