সুদানে ওয়াগনার যোদ্ধাদের ওপর হামলায় জড়িত ইউক্রেন?

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩০

সুদানের রাজধানী খার্তুমের কাছে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার সমর্থিত মিলিশিয়াদের ওপর একাধিক ড্রোন হামলা ও অভিযানের নেপথ্যে ইউক্রেনের স্পেশাল সার্ভিস জড়িত থাকতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর মঙ্গলবার প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এতে আশঙ্কা করা হচ্ছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন রণক্ষেত্রকে থেকে অনেক দূরে সংঘাতের জন্ম দিতে পারে।

ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, এই অভিযান সুদানের সেনাবাহিনী পরিচালনা করেনি। ইউক্রেনের স্পেশাল সার্ভিস সম্ভবত এসব হামলায় জড়িত।

সিএনএন উল্লেখ করেছে, এসব অভিযান ও হামলার মধ্যে রয়েছে সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ওপর সিরিজ হামলা। ধারণা করা হয়, সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে আরএসএফ ওয়াগনার গোষ্ঠীর সহযোগিতা পাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যমটি স্বতন্ত্রভাবে আরএসএফর ওপর হামলায় ইউক্রেনের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হতে পারেনি। তবে হামলার ফুটেজে ইউক্রেনীয় ধাঁচের ড্রোন হামলার ইঙ্গিত পাওয়া গেছে।

বাণিজ্যিকভাবে পাওয়া যায় এমন দুই ধরনের ড্রোন ইউক্রেন অনেক বেশি ব্যবহার করছে। আরএসএফ-এর ওপর চালানো অন্তত ৮টি হামলায় এমন ড্রোন ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যে কৌশল ব্যবহার করা হয়েছে ড্রোন হামলার ক্ষেত্রে তা সুদানে ও আফ্রিকা অঞ্চলে সচরাচর দেখা যায় না।

এসব হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন। সিএনএনকে ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার প্রতিনিধি আন্দ্রি ইউসভ বলেছেন, আমরা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করছি না।

সুদানে ইউক্রেনের গোপন হামলার খবর সঠিক হলে মস্কোর বিরুদ্ধে কিয়েভের যুদ্ধ অন্যত্র ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করবে। রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলার পাশাপাশি পূর্ব ও দক্ষিণাঞ্চল থেকে রুশদের বিতাড়িত করতে পাল্টা  আক্রমণ পরিচালনা করছে ইউক্রেন।

সুদানের সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের সূত্র বলেছে, সুদানে ইউক্রেনীয় অভিযান সম্পর্কে তাদের কোনও ধারণা নেই এবং এটি সত্য বলে মনে করেন না।

/এএ/
সম্পর্কিত
রাশিয়ার হামলায় ঘর হারালেন টেনিস তারকা, টিকে রইলো যে তোয়ালে
ইউক্রেনে রুশ হামলায় নিহত অন্তত ৯, আহত অর্ধশত  
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
সর্বশেষ খবর
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের