লিবিয়ায় ৬৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৪, ১৭:১৯আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৭:১৯

লিবিয়ার একটি গণকবর থেকে অন্তত ৬৫ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আইওএম জানিয়েছে, লিবিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি গণকবর পাওয়া গেছে। সেখান থেকে ৬৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তারা কোন দেশের তাও জানা যায়নি।

তবে আইওএম ধারণা করছে, মরুভূমি হয়ে ভূমধ্যসাগরের দিকে যাওয়ার সময় তাদের মৃত্যু হয়েছে। ইউরোপে যেতে লিবিয়া একটি গুরুত্বপূর্ণ স্থান।

গভীরভাবে মর্মাহত হয়ে সংস্থাটির এক মুখপাত্র বলেন, পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় অভিবাসনপ্রত্যাশীদের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত ও হস্তান্তর করতে লিবিয়া ও জাতিসংঘকে আহ্বান জানিয়েছে আইওএম।

সম্প্রতি ভূমধ্যসাগরে রবারের নৌকা নষ্ট হয়ে ৬০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। নৌকাটি লিবিয়ার উপকূল থেকেই ছাড়া হয়েছিল। এদিকে তার কয়দিন পরই এ গণকবরের সন্ধান পাওয়া গেল।

এক দশকের হিসাব অনুসারে, ২০২৩ সালটি ছিল অভিবাসনপ্রত্যাশীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী। কমপক্ষে ৮ হাজার ৫৬৫ জন মারা গেছেন। তার আগের বছরের চেয়ে ২০ শতাংশ বেশি।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম